Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
হেলিকপ্টারে বাড়ি গেলেন সেই নায়ক-প্রযোজক রাজ

হেলিকপ্টারে বাড়ি গেলেন সেই নায়ক-প্রযোজক রাজ

কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে স্ত্রী-সন্তানকে নিয়ে হেলিকপ্টারে গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার নিলখী গ্রামে গেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত নায়ক ও প্রযোজক নজরুল ইসলাম রাজ।

রোববার (১ মে) দুপুরে তাদের বহনকৃত হেলিকাপ্টারটি গোপালগঞ্জ সদর উপজেলার নিলখী আলীয়া মাদ্রাসা মাঠে অবতরণ করে। এসময় নিলখী আলীয়া মাদ্রাসা মাঠে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিব আহমেদ তাকে অভ্যর্থনা জানান।

গোপালগঞ্জ সদরের দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিব আহমেদ বলেন, নজরুল ইসলাম রাজ আমাদের এলাকার সন্তান। তিনি গ্রামের বাড়িতে আসলে সবসময় গরিব-দুখী মানুষদের সাহায্য সহযোগিতা করেন। গ্রেপ্তার হবার পর কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে গোপালগঞ্জে আসলেন। নায়ক ও প্রযোজক নজরুল ইসলাম রাজ বলেন, গোপালগঞ্জের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক রয়েছে। এখানে আমি জন্মগ্রহণ করেছি।

Pronoun কাকে বলে? Pronoun(সর্বনাম) কত প্রকার ও কি কি?

সময় পেলেই আমি এলাকায় ছুটে আসি। কারাগারে থাকার কারণে বেশ কিছুদিন এলাকায় আসতে পারিনি। তাই ঈদকে সামনে রেখে সপরিবারে গ্রামে চলে এসেছি। এবার আত্মীয় স্বজন ও এলাকার মানুষের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করব। প্রসঙ্গত, ঢাকা বোর্ড ক্লাবে আলোচিত নায়িকা পরীমনির ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হলে তার ঘনিষ্ঠজন হিসেবে তখন আলোচনায় আসেন নায়ক নজরুল ইসলাম রাজ। পরে তাকে একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

Leave a Reply