Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
উত্তরায় ফ্লাইওভারের গার্ডার চাপায় তিনজনের মৃত্যু

উত্তরায় ফ্লাইওভারের গার্ডার চাপায় তিনজনের মৃত্যু

রাজধানীর উত্তরার জসিম উদ্দীন রোডে নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় একটি প্রাইভেটকারে থাকা শিশুসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরার জসীম উদ্দীন রোড এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতের সংখ্যা তিন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

Leave a Reply