Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
মা হলেন অভিনেত্রী নুসরাত, বাবা হয়নি কেউ | নুসরাতের সন্তানের নাম যশরত!

মা হলেন অভিনেত্রী নুসরাত, বাবা হয়নি কেউ | নুসরাতের সন্তানের নাম যশরত!

নুসরাতের সন্তানের নাম যশরত!

মা হওয়ার আনন্দে ভাসছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। নতুন মাকে শুভেচ্ছা জানাচ্ছেন নায়িকার ঘনিষ্ঠজনরা। সদ্য ভূমিষ্ঠ সন্তানের নাম কী রাখবেন সাংসদ-অভিনেত্রী? ইতোমধ্যেই এ নিয়ে সম্ভাব্য নাম ভাবতে ব্যস্ত তার অনুরাগীরা।

টালিউড অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম, তার পর নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। ব্যক্তি জীবনের নানা সিদ্ধান্তের জন্য অনবরত কটাক্ষের শিকার হয়েছেন নুসরাত। সন্তানের পিতৃপরিচয় আড়াল করা নিয়েও পড়েছেন কটাক্ষের মুখে।

Read More: এভারকেয়ার হাসপাতাল ডাক্তার লিস্ট তালিকা ঢাকা | Evercare Hospital Doctor List | এপোলো হাসপাতাল Apolo Hospital

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সেই তালিকায় জুড়েছে নতুন বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর অনুরাগীদের আলোচনার নতুন বিষয়, ‘ছেলের নাম কী রাখবেন নুসরাত?’
এক দিকে, যেমন নতুন মায়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার ঢল, অন্যদিকে অনুরাগীদের একাংশ অভিনেত্রীর সন্তানের সম্ভাব্য নাম ভাবতে ব্যস্ত।
সন্তানের জনক কে, সেই প্রশ্নের উত্তর নিজের কাছেই রেখেছেন নায়িকা। তবে অনেকেই ধরে নিয়েছেন নুসরাতের ছেলের জনক যশ। অন্তঃসত্ত্বা থাকাকালীন নুসরাতের দেখাশোনা করা থেকে সন্তান জন্ম দেওয়ার সময় তার পাশে থাকা, যশ সঙ্গী হয়ে তার পাশে ছিলেন।
তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লিখছেন, যশের সঙ্গে নাম মিলিয়ে নুসরাতের ছেলের নাম হবে ‘যশরত’। অনেকেই আবার নুসরাত এবং যশের নামের বানান মিলিয়ে সন্তানের নাম ‘নুহাস’ রাখার পরামর্শ দিয়েছেন।
এক দিকে, যেমন বাহারি নামের পরামর্শ, অন্যদিকে সেই নামকে ঘিরেই নানা ব্যঙ্গোক্তি, পরিহাস। সন্তান জন্মের আগে থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়ায় সদ্যোজাতর নাম ‘খেসারত’ রাখার কথা লিখলেন একজন। নুসরাতের জীবনের নতুন অধ্যায়ে অনেকেই আবার টেনে এনেছেন তার সাবেক নিখিল জৈনকে। লিখেছেন, নুসরাতের সন্তানের নাম নিখিলের সঙ্গে মিলিয়ে রাখা হোক ‘নিখিলেশ’।
গত ৪ জুন নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তাকে নিয়ে শুরু হয় চর্চা। তার পিতৃপরিচয়, ভবিষ্যৎ নিয়ে চিন্তার অন্ত ছিল না অনেকের। নুসরাতের সন্তান জন্মের পরে এখন তাকে তুলনা করা হচ্ছে বলিউড তারকা সাইফ আলি খান এবং কারিনা কাপুর খানের জ্যেষ্ঠপুত্র তৈমুরের সঙ্গে।
কারণ তৈমুরের মতোই নুসরাতের ছেলেকে নিয়েও কৌতূহলের শেষ নেই অনুরাগীদের।
কলকাতার একটি বেসরকারি হাসাপাতালে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন নুসরাত। মা এবং সন্তান আপাতত সুস্থ আছে। সন্তান জন্ম দেওয়ার সময় নুসরাতের ইচ্ছা অনুসারে তার সবচেয়ে কাছের মানুষ যশ দাশগুপ্ত তার সঙ্গী ছিলেন। এ নিয়ে নিজের মতামত জানিয়েছেন নিখিল।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে নিখিল জৈন বলেন, ‘আমি জানি নুসরাতের ছেলে হয়েছে। কিন্তু নুসরাতকে আমি এ নিয়ে আলাদা করে ফোন বা যোগাযোগ করতে চাই না। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবে কামনা করি, সুস্থ থাকুক ছেলে, সুন্দর করে বড় হয়ে ওঠুক। অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৯ জুন নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত।
তুরস্কের বোদরুমে হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। কিন্তু গত নভেম্বর থেকে তারা আর এক ছাদের তলায় থাকছেন না। এরপর জল ঘোলা হওয়ার পর সংবাদমাধ্যমে একটি বিবৃতি দেন নুসরাত। যেখানে নিখিলের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ নিয়ে নুসরাত দাবি করেছিলেন, নিখিলের সঙ্গে তার বিয়ে হয়নি। লিভ টুগেদারে ছিলেন তারা। তারপর পাল্টা বিবৃতি দিয়ে নিখিল বলেছিলেন, ‘আদালতে দেখা হবে।’ এবার নতুন মা নিখিলের সঙ্গে সম্পর্কের আইনি জট কীভাবে মেটাবেন, তা সময়ের অপেক্ষা।
ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।

Leave a Reply